হে আমার প্রিয় জন্মভূমি হে আমার প্রিয় বাংলাদেশ আর কত দূর, আর কত দূর আমরা হেঁটে গেলে তুমি জেগে উঠবে? আর কত খুনোখুনি আর কত রক্তপাত আহত দহন শিশুর বিদীর্ণ কান্নায় আর কত অন্যায় অবিচার ব্যভিচারে আর কত দূনীতির সন্ত্রাসে দেশ ছেঁয়ে গেলে আর কত আগুনে আগুনে দাউ দাউ পুড়ে গেলে তুমি জেগে উঠবে? প্রিয়তম এই মাটি, মানুষ আর দেশ আর তোমার সন্তানেরা বড় অসহায় তুমি এই অন্যায়ের বিরুদ্ধে ন্যায়পরায়ন তীক্ষè তরবারি হাতে দিক-বিদিক জেগে ওঠো জেগে ওঠো প্রতিবাদ প্রতিরোধে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।